সারা বাংলাদেশে ডেলিভারি
🎉 প্রথমবার অর্ডারে পাচ্ছেন ৫% ছাড় — কোনো কোড ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য!          🎁 নিয়মিত গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ কুপন কোড — অর্ডার করুন এখনই 🛒          সাথে থাকছে ৳২,০০০+ অর্ডারে ফ্রি ডেলিভারি! 🎉         

সাধারণ জিজ্ঞাসা

আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর এখানে খুঁজে নিন।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহs 4scarts-এ আপনাকে স্বাগতম।

4scarts-এ স্বাস্থ্যসচেতন খাবারের জন্য মানসম্মত মসলা ও নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত গুঁড়া মসলা পাওয়া যায়। আমাদের মসলায় ভেজালমুক্ত ও মানসম্মত পণ্য সরবরাহের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

মসলার পাশাপাশি শরীরের প্রয়োজনীয় পুষ্টির অংশ হিসেবে বিভিন্ন ধরনের বাদাম, কুমড়ার বীজ, কিশমিশ, চিয়া সিড এবং মিশ্র বাদামের মতো নির্বাচিত খাবারও রয়েছে।

এছাড়াও মা ও শিশুর প্রয়োজনীয় পণ্যের কথা বিবেচনা করে আমরা বিশেষভাবে শিশুর যত্নের জন্য ডায়াপার, ওয়েট টিস্যুসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য নিয়ে কাজ করছি।

বর্তমানে আমরা এসব নির্বাচিত পণ্য নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ, সামনে আপনাদের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী আরও নতুন ও প্রয়োজনীয় পণ্য আমাদের সংগ্রহে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

4scarts থেকে অর্ডার করা খুবই সহজ। পছন্দের পণ্যটি "কার্টে যোগ করুন"-এ ক্লিক করে কার্টে যোগ করুন। এরপর "অর্ডার করুন" বা "Place Order" অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে অর্ডার সম্পন্ন করলেই আপনার অর্ডারটি গ্রহণ করা হবে।

অর্ডার করার জন্য কোনো অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক নয়। আপনি অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি অর্ডার করতে পারবেন।

অর্ডার করার পর আপনার অর্ডারের সর্বশেষ তথ্য জানতে ওয়েবসাইটের হেডারে থাকা " ট্র্যাক অর্ডার" অপশনে গিয়ে আপনার অর্ডার নম্বর প্রদান করুন। সেখান থেকেই আপনার অর্ডারের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন।

জি, 4scarts-এ অর্ডারের জন্য বিভিন্ন সময় বিশেষ ডিসকাউন্ট ও কুপন সুবিধা দেওয়া হয়ে থাকে।

🎁 প্রথম অর্ডারে পাচ্ছেন ৫% ডিসকাউন্ট।

এছাড়াও আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ কুপন সুবিধা, যা ব্যবহার করে তারা আকর্ষণীয় ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

🚚 পাশাপাশি ২,০০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা রয়েছে।

নিয়মিত নতুন অফার, ডিসকাউন্ট ও কুপনের আপডেট পেতে 4scarts-এর সঙ্গে যুক্ত থাকুন।

অর্ডার নিশ্চিত হওয়ার পর সাধারণত ঢাকার মধ্যে ১–২ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২–৩ কার্যদিবসের মধ্যে পণ্য ডেলিভারি করা হয়। তবে বিশেষ পরিস্থিতি, ছুটির দিন বা অনাকাঙ্ক্ষিত কারণে ডেলিভারি সময়ে কিছুটা পরিবর্তন হতে পারে।

বর্তমানে আমাদের ডেলিভারি চার্জ:

  • 🏠 ঢাকার ভিতরে: ৭০ টাকা
  • 🚚 ঢাকার বাইরে: ১২০ টাকা

🎁 এছাড়াও ২,০০০ টাকা বা তার বেশি মূল্যের অর্ডারে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা রয়েছে।

একাধিক অর্ডার একসাথে ডেলিভারি করা হবে কি না, তা মূলত অর্ডার করার সময়ের ওপর নির্ভর করে।

সাধারণত বিকালের পরের অর্ডারগুলো পরবর্তী দিনে ডেলিভারি সেন্টারে পাঠানো হয়। তাই আপনি যদি একই দিনে বিকালের মধ্যে একাধিকবার অর্ডার করেন, সেক্ষেত্রে সম্ভব হলে অর্ডারগুলো একসাথে পাঠানো হবে এবং ডেলিভারি চার্জ একবারই প্রযোজ্য হবে।

এছাড়াও, একই দিনে একাধিক অর্ডার করার পর আমাদের ফোন করে জানিয়ে দিতে পারেন যে অর্ডারগুলো একসাথে ডেলিভারি নিতে চান। সেক্ষেত্রে অর্ডারগুলো একসাথে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে এবং ডেলিভারি চার্জ একবারই নেওয়া হবে।

বর্তমানে 4Scarts ওয়েবসাইটে পেমেন্টের জন্য ২টি সুবিধা রয়েছে:

  • 💵 ক্যাশ অন ডেলিভারি (Cash on Delivery)
  • 📱 বাংলা QR-এর মাধ্যমে পেমেন্ট

আপনি যদি বাংলা QR-এর মাধ্যমে পেমেন্ট করেন, তাহলে পেমেন্ট সম্পন্ন করার পর প্রাপ্ত Transaction ID আমাদের দেওয়া WhatsApp নম্বরে পাঠিয়ে দিন। পেমেন্ট যাচাই করে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পেমেন্টটি সফলভাবে গ্রহণ করা হয়েছে কি না।

এছাড়াও, আপনার অর্ডার ও পেমেন্ট গ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে।

পণ্য গ্রহণের পর কোনো কারণে রিটার্ন করতে চাইলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানিয়ে রিটার্ন নিশ্চিত করতে হবে। ২৪ ঘণ্টা পার হয়ে গেলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।

রিটার্নের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম প্রযোজ্য:

  • পণ্য গ্রহণের পর রিটার্ন করলেও রিটার্ন ডেলিভারি চার্জ গ্রাহককে বহন করতে হবে। এমনকি অর্ডারের সময় ডেলিভারি চার্জ ফ্রি থাকলেও রিটার্নের ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
  • জারজাত মসলার জার কাটা, ছেঁড়া, ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকলে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
  • অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কাটা, ছেঁড়া, ভাঙা বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্ন গ্রহণ করা হবে না।
  • জারের সঙ্গে থাকা স্পুন ও লেবেল অক্ষত থাকতে হবে।
  • কোনো পণ্য থেকে ১০ গ্রামের বেশি ব্যবহার করা হলে সেই পণ্য রিটার্ন গ্রহণযোগ্য হবে না।

রিটার্নের আগে আমাদের Customer Support-এর সঙ্গে যোগাযোগ করে রিটার্নের নিয়ম ও প্রক্রিয়া নিশ্চিত করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।

আমাদের ওয়েবসাইটে বর্তমানে তালিকাভুক্ত পণ্যের পাশাপাশি ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে। কোনো নির্দিষ্ট পণ্য খুঁজে না পেলে আমাদের Customer Support-এ যোগাযোগ করতে পারেন।